৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
ঠাকুরগাঁওয়ে দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Manual7 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সরকারী মিডিয়াভুক্ত ও ৮ম ওয়েজবোর্ড স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় পত্রিকা দৈনিক “বাংলাদেশ সমাচার”এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

০১ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও জেলা শিল্পককলা একাডেমীর হলরুমে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Manual8 Ad Code

দৈনিক বাংলাদেশ সমাচার এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মজহারুল ইসলাম বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: আশিকুর রহমান (পিপিএম)।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবু, সাধারন সম্পাদক প্রশান্ত কুমার দাস, ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সহ- সাঃ সম্পাদক এ্যাড. ফজলে আলম, রুহিয়া থানার এস আই নুরে আলম সিদ্দিকী, বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদের সহ-সভাপতি মেহেদী আহসান উল্ল্যাহ চৌধুরী, চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, জয়যাত্রা টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ,বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।