৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual1 Ad Code

আশিকুর রাহমান রাসেল,কুমিল্লা জেলা প্রতিনিধি : 

Manual3 Ad Code

কুমিল্লা জেলার মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

Manual3 Ad Code

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামঘর পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া উপজেলার ধামঘর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী দুলাল মিয়া বিক্রয় করার জন্য তার বাড়িতে গাঁজা নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর থানার এসআই মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

পরে দুলালকে সাথে নিয়ে তল্লাশি করে তার বাড়ির পাশের পুরাতন টয়লেটের নিচ থেকে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

Manual7 Ad Code

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।