সুমন মল্লিক, পিরোজপুর প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাসষ্ট্যান্ডে শুক্রবার মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে আগত মোঃ ওমর ফারুক, মোঃ ইবাদত হোসেন ও জয় মৃধা নামের ৩ যুবক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়।
ঘটনা স্থান পরিদর্শন করলে জানা যায় যে, উক্ত আরোহিরা পিরোজপুরের উদ্দেশ্যে মঠবাড়িয়া থেকে রওনা দিয়ে আসে।
যাত্রীরা জানান যে, ইকড়ি বাসষ্ট্যান্ড থেকে কয়েক মিটার আগে থাকা কালেও গাড়িটি ফুল স্পীডে ছিল। এদিকে বাসষ্ট্যান্ডে ছিল বিভিন্ন যানবাহনে ।
এমতাবস্থায় গাড়ীর গতি নিয়ন্ত্রনে আনতে না পারায় মোটর সাইকেল ড্রাইভার পার্কিং করা একটি টমটম এর সাথে লাগিয়ে দেয়।
মোটর সাইকেলটি তিন জন আরোহী সহ ঘটনা স্থল থেকে প্রায় ৫০ গজ দূর পর্যন্ত রাস্তার উপর ছেচড়ে যায়। ফলে তিন জনই গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তৎক্ষনাৎ স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারগন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেন।
স্থানীয় জনগন আরো জানান যে, উক্ত বাসষ্ট্যান্ডটি ভাড়ী যান চলাচল ও জনসংখ্যা পূর্ণ। অত্র ষ্ট্যান্ডে শতাধিক দোকান, মসজিদ এবং একাধিক পার্শ¦
রাস্তা আছে। এমনকি ষ্ট্যান্ডের নিকটেই রয়েছে প্রাইমারী স্কুল। এমতাবস্থায় বাসষ্ট্যান্ডের দুই পাশের মূল সড়কের উপরে আদৌ কোনো স্পীড ব্রেকার/গতিরোধক না থাকায় অধিকাংশ সময়ই এমন দূর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের দাবি, এই ধরনের দূর্ঘটনা এড়াতে ইকড়ি বাসষ্ট্যান্ডের দক্ষিনে ও উত্তর পার্শ্বে তেলীখালী সড়কের সম্মুখে গতিরোধক স্থাপন করা অতি প্রয়োজন বলে জানান তারা এলাকা বাসি।