৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় জাতীয় যুব দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় জাতীয় যুব দিবস পালিত

Manual2 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
”দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে
জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ,
মোবাইল কিটবক্স ও সনদপত্র প্রদান, অনুদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি যুব অধিদপ্তর ভবন থেকে বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে, যুব ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

Manual6 Ad Code

যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. জাবদ ইকবালের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ এর কান্ট্রি অফিসের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার, কৃষি অর্থনীতি বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা এসেডো’র নির্বাহী পরিচালক মো. রবিউল আলমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীরা।

Manual8 Ad Code

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. সরোয়ার হোসেন।