৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌহালীতে জাতীয় যুব দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
চৌহালীতে জাতীয় যুব দিবস পালিত

Manual4 Ad Code

রমজান প্রামানিক,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগন্জের চৌহালীতে জাতীয় যুব দিবস-২০১৯ পালিত হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার ১ নভেম্বর ২০১৯, দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও চৌহালী উপজেলা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে কলেজ মাঠে এসে শেষ হয়।

Manual3 Ad Code

পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ‘র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো:ফারুক হোসেন,ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোল্যা বাবুল আক্তার ,আ’লীগ সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, রশীদ বাবুল , খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার , ছাত্রলীগের সভাপতি রহিম রেজা ও যুবউন্নয়ন অফিসের স্টাফ আব্দুল মজিদ প্রমুখ৷।

Manual8 Ad Code

উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বলেন , যুবরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবকদের নেশা মুক্ত থেকে দেশ গড়নে অগ্রনী ভুমিকা পালন করার আহবান জানান।

Manual2 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও মেহেদী হাসানসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারীবৃন্দ