৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
শিবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

Manual7 Ad Code

সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:- “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিরাজ সহ উপজেলার বিভিন্ন যুব সুবিধাভোগীরা।

Manual5 Ad Code