৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয় যুব দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
নাগরপুরে জাতীয় যুব দিবস পালিত

Manual3 Ad Code

কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ ‘দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস-২০১৯ পালিত হয়েছে।

Manual5 Ad Code

আজ শুক্রবার ১ নভেম্বর ২০১৯, দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, নাগরপুর উপজেলা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতে ছিলেন টাংগাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

Manual5 Ad Code

জনাব টিটু বলেন, যুবরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি যুবকদের নেশা মুক্ত থেকে দেশ গড়নে অগ্রনী ভুমিকা পালন করার আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান,নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন,সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক আব্দুল্লাহ খিজির সহ অন্যান্যরা।

Manual7 Ad Code