৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ১

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
বেনাপোল সীমান্তে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ১

Manual3 Ad Code

মোঃ শাফায়েত সবুজ, যশোর জেলা প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ ইবারত মুন্সি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।

আটক ইবারত বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া (মাঠপাড়া) গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই পিন্টু লাল দাস সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ছোট আচঁড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

Manual6 Ad Code

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির নামে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।