৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে ফের পেঁয়াজের বাজার অস্থির

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
ছাতকে ফের পেঁয়াজের বাজার অস্থির

Manual3 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক থেকে :

কিছুদিন আগে পেঁয়াজের বাজারে চরম অস্থিরতা সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষের নজরদারির ফলে তা কিছুটা কমলেও সুনামগঞ্জের ছাতক উপজেলায় আবারও বেড়েছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা নিজেদের খুশি মতো দামে বিক্রি করছেন পেঁয়াজ।

Manual3 Ad Code

কেজি প্রতি কেউ ১৪০, কেউবা ১৩০ টাকায় বিক্রি করছেন। গত সপ্তাহখানেক আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়; কেজিতে তা ফের ৩০-৮০ টাকা হারে বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

Manual4 Ad Code

এতে দুর্ভোগে পড়েছেন ভোক্তা সাধারণ। এজন্যে তারা দায়ী করছেন আসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও নিয়মিত বাজার মনিটিরিং না করাকে।

জানা গেছে, বিদেশ থেকে পেঁয়াজ আম’দানি বন্ধের ঘোষণার পরপরই দেশের বাজারে ওই পণ্যের দামে চরম অস্থিরতা সৃষ্টি হয়।

২০-২৫ টাকা থেকে একলাফে ৮০-৯০ টাকা ধরে বিক্রি শুরু হয় পেঁয়াজ। দিনে দিনে ১০০ টাকা ছাড়িয়ে যায় পেঁয়াজের দাম। পরে মিয়ানমা’র থেকে রপ্তানি শুরু হলে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে মোটেও এর প্রভাব পড়েনি।

আজ ০১/১১/১৯ইং শুক্রবার সরজমিনে ছাতকের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন পাইকারি দোকানে ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ১৪০ টাকায়। কেউবা বিক্রি করছেন ১৩৫ টাকায়।

স্থানীয় ছাতক বাজার ব্যতীত অন্যান্য বাজারের অধিকাংশ প্রতিষ্ঠানেই পেঁয়াজ রাখছেন না ব্যবসায়ীরা।

যারা রাখছেন তারা আরও উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রি করছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

ফের পেঁয়াজের বাজার অস্থির হওয়ায় চরম বেকায়দায় পড়েছেন ক্রেতা সাধারণ।

Manual3 Ad Code