৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ার তুষখালী কলেজ এমপিওভুক্ত হওয়ায় অভিনন্দন

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
মঠবাড়িয়ার তুষখালী কলেজ এমপিওভুক্ত হওয়ায় অভিনন্দন

Manual2 Ad Code

সুমন মল্লিক,পিরোজপুর থেকে : পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী কলেজ এমপিওভুক্ত হওয়ায় কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম কলেজটি ২৩ অক্টোবর বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত ঘোষণা করায় তাকে অভিনন্দন জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।

বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদে এ কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামকে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এস এম নজরুল ইসলাম, ইউনুচ হাওলাদার, প্রভাষক রঞ্জন পাইক, মো. কবির হোসেন, সিরাজুল ইসলাম, জায়েদা সালমা, তুষখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, শিক্ষার্থী জামিয়া রহমান, কারিমা আক্তার, রানাসহ কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা ।

Manual7 Ad Code

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের তুষখালী কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা ব্যক্তিগত ভাবে দিয়ে আসছিলেন।

Manual3 Ad Code