৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নিউ মার্কেটের ৪র্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
নিউ মার্কেটের ৪র্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা

Manual5 Ad Code

মঞ্জুরুল, ইসলাম, সাভার (ঢাকা) থেকে :

ঢাকার সাভারে নিউ মার্কেটের ৪র্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক হাসপাতালে দীর্ঘ ৬ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে সাভার নিউ মার্কেটের চার তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। নিহত রুবেল সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন চাঁপাইন গ্রামের সিরাজ ড্রাইভারের ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আত্নহত্যার চেষ্টা করার পর যুবককে তার স্বজনরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

Manual1 Ad Code

তার হাত, পা ও মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরন বন্ধ না হওয়ায় দীর্ঘ ৬ ঘন্টা পর তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

স্বজনরা আরো জানান, গুরুতর আহত অবস্থায় তাকে সাভার সুপার মেডিকেল হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

Manual8 Ad Code

সেখানে ভর্তির পরপরই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, সাভার বাসস্ট্যান্ডের সংলগ্ন অভিজাত বিপনী বিতান সাভার নিউ মার্কেটের সিসিটিভির ফুটেজে পুরো দৃশ্য দেখে বুঝা গেছে নিহত যুবক নিজেই আত্মহত্যার পথ বেছে নেয় এবং ফিল্মী স্টাইলে মার্কেটের ৪র্থ তলা থেকে লাফ দেন। এছাড়া নিহতের স্বজনরা জানিয়েছেন নিহত রুবেল দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।