৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী আটক

Manual7 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলতলা এলাকায় শাকিল মেস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি মোঃ আজিজুল হক, মহারাজপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ ওমর ফারুক, ভোলাহাট ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি শামীম হোসেন এবংছাত্রশিবির কর্মী সিয়াম ও শফিকুল ইসলাম।

Manual4 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, নাশকতার উদ্দ্যেশ্যে শহরের চরজোতপ্রতাপ (শিবতলা) এলাকায় বেলতলা মসজিদ সংলগ্ন সিরাজুল ইসলামের মেসে ২০/২৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মী জমায়েত হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫ টার দিকে অভিযান পরিচালনা করে।

Manual1 Ad Code

এ সময় ৫ জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

বিস্ফোরক ও দেশীয় অস্ত্র তাদের কাছে পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ওসি। তবে বিস্তারিত পরে জানানোর কথা বলেন তিনি।

Manual7 Ad Code