১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বোর্ডিং এ নারী সহ ম্যানেজার আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বোর্ডিং এ নারী সহ ম্যানেজার আটক

Manual2 Ad Code

ফয়সাল আজম অপু , বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে অবস্থিত মহানন্দা বোর্ডিং থেকে অনৈতিক কাজের অভিযোগে এক নারীসহ হোটেল ম্যানেজার শাহীন রেজাকে আটক করেছে পুলিশ।

আটককৃত শাহীন রেজা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনী মহল্লার মৃত সিরাজ আলীর ছেলে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সারোয়ার ও এসআই মামুনের নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

Manual5 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual5 Ad Code