১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সাভারে অস্ত্র ও মাদকসহ র‍্যাবের হাতে ছাত্রলীগ নেতা প্লাবন আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
সাভারে অস্ত্র ও মাদকসহ র‍্যাবের হাতে ছাত্রলীগ নেতা প্লাবন আটক

Manual4 Ad Code

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্লাবন খান মজলিসকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪)।

এসময় তার কাছ থেকে পিস্তল ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে প্লাবনকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৪।

Manual5 Ad Code

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে সাভার পৌরসভা এলাকার সাব-রেজিস্ট্রিী অফিসের পাশের প্লাবনের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

আটক প্লাবন খান মজলিস সাভার পৌরসভা এলাকার মান্নান মোল্লা ছেলে। র‌্যাব-৪ এর এসআই কাইসার মাতুব্বরের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করা হয়।

Manual4 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্লাবনকে পাঁচ শত পিস ইয়াবা, একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও মাদক বিক্রির তালিকাসহ গ্রেফতার করা হয়।

সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।