ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি এলাকায় সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত ট্রাক চালককের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
আহত ট্রাক চালক হলেন, শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর গুড়িপাড়ার সাজুরুদ্দিন মিস্ত্রির ছেলে এনামুল হক। বৃহস্পতিবার সকালে আহত ট্রাক চালকের বাড়িতে পৌঁছে নগদ ২০ হাজার আর্থিক সহায়তা প্রদান করে চিকিৎসাসহ শারীরিক খোঁজখবর নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংসদ সদস্য।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামসহ আহত ট্রাকচালকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালককের পা ভেঙে গুরুত্বর আহত হন।