১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

Manual3 Ad Code

ফয়সাল আজম অপু বিশেষ প্রতিনিধিঃবর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ’র আয়োজনে এসব কর্মসূচির অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জেলা শহরের নিমতলা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়।

Manual4 Ad Code

পরে একই স্থানে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

জেলা জাসদ’র সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আব্দুল হামিদ রনু, জাকারিয়া হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, শ্রমিক জোট জেলা শাখার আহব্বায়ক সাজেমান আলী, জাসদ-ছাত্রলীগ জেলা শাখা সভাপতি আব্দুল মজিদ, জাসদ-ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা সভাপতি তসিকুল রেজা খান তনু, ছাত্রনেতা শামিম রেজা, সোহরাওয়ার্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সঞ্চালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জাসদের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান এবং আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, চলমান দূর্নীতিবিরোধী অভিযান জোরদার করার দাবি জানান।