১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে তথ্য আপার উঠান বৈঠক

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
নাগরপুরে তথ্য আপার উঠান বৈঠক

Manual6 Ad Code

কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

আজ ৩১ অক্টোবর ২০১৯, উপজেলার মামুদনগর ইউনিয়ন পরিষদে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এ সময় নাগরপুর তথ্যসেবা কর্মকর্তা সুপ্তি শিশিলিয়া মৃ বলেন,তথ্যসেবা কেন্দ্রে মহিলাদের ব্লাড গ্লুকোজ, প্রেসার মাপা,ওজন মাপা,অনলাইনে চাকরির আবেদন সহ নানাবিধ সেবা প্রদান করা হয়।তিনি সরকারী তথ্য সংক্রান্ত যেকোন সেবা গ্রহনে মহিলাদের প্রতি আহবান জানান।

Manual8 Ad Code

উঠান বৈঠকে মামুদনগর ইউনিয়নের ৫০ জন মহিলা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, তথ্যসেবা সহকারী আইরিন আক্তার,নাসরিন আক্তার,নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।