১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের বগি সংযোজোন ও রেলভবন স্থাপন সহ, বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের বগি সংযোজোন ও রেলভবন স্থাপন সহ, বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Manual3 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

Manual5 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে ট্রেনের বগি সংযোজোন ও রেলভবন স্থাপন, ছাউনি নির্মানসহ ৭দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

বুধবার বিকেলে নাচোল রেল স্টেশন প্লাটফরমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি এ মানবন্ধনের আয়োজন করেন।

Manual7 Ad Code

নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি সাকিল রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র ও নাচোল পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, রহনপুর ইফসুফ আলী কলেজের প্রভাষক আব্দুল্লাহ, নাচোল উন্নয়ন ফোমের সদস্য সচিব আলহাজ্ব আমানুল্লাহ আল মাসুদ, সাংবাদিক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা ইএলএস’র সাবেক সভাপতি আব্দুর রউফ, উপজেলা স্কুলের সহকারি শিক্ষক মজিদুল ইসলাম,ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ অন্যান্যরা। নাচোলের সর্বস্তরের মানুষ ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে এ-মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এ যৌক্তিক দাবী দ্রুত কার্যকর করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকী দেয়া হয় মানববন্ধন থেকে।

মানব বন্ধনে নাচোল রেল স্টেশনে নতুন ভবন, প্লাটফরম ও যাত্রী ছাউনী নির্মান, কমিউটার ও লোকাল ট্রেনের কেটে নেয়া ৩টি বগি পূণঃসংযোগ স্থাপন, মহানন্দা ট্রেনে যাত্রী দূর্ভোগ নিরসনে ২টি অতিরিক্ত বগি সংযোজন, স্থায়ীভাবে স্টেশন মাস্টার পদায়ন, রাজশাহী থেকে রহনপুর অভিমুখে রাত ৮টায় একটি নতুন ট্রেন চালুকরণ, নাচোল স্টেশনে যাত্রীদের উঠা-নামার জন্য কমপক্ষে ৩ মিনিটি বিরতির ব্যবস্থা ও টিকিট এবং রেল সংক্রান্ত সকল জটিলতা দূরিকরণের লক্ষ্যে এ মানববন্ধন পালিত হয়। পরে দাবী আদায়ের লক্ষ্যে নাচোল রহনপুর রুটে কমিউটার ট্রেনটি ১০/১৫ মিনিট থামিয়ে রাখা হয়।

Manual3 Ad Code