১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Manual5 Ad Code

মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনিধি :

Manual6 Ad Code

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৯টি স্বর্ণের বারসহ মোমিন (৫০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল বর্ডারের সাদিপুর রাস্তার মাথায় সিটি হোটেল থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক মোমিন বেনাপোল সাদিপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮শ ২০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

Manual4 Ad Code

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমাণের স্বর্ণ নিয়ে বেনাপোল বর্ডারের সাদিপুর মোড়ে সিটি হোটেলে অবস্থান করছে।

Manual4 Ad Code

এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৪৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮শ ২০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

আটককৃতর নামে স্বর্ণ পাচারের মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।