১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় সওজ,র জায়গা থেকে ৪০ টি দোকান উচ্ছেদ

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৯
টুঙ্গিপাড়ায় সওজ,র জায়গা থেকে ৪০ টি দোকান উচ্ছেদ

Manual5 Ad Code

রকিবুল ইসলাম টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সওজ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৪০ টি দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর গোপালগঞ্জ।

বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার চৌড়ঙ্গি মোড় থেকে ৪টি পাকা দোকান ও ৩৬ টি টিনের দোকান উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের এনডিসি অরুপ রায়, সড়ক ও জনপদ অধিদপ্তর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম, সাবডিভিশন ইঞ্জিনিয়ার সাকিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাকিবুল ইসলাম, সার্ভেয়ার সিবলী সাদিক সহ প্রমূখ।

Manual2 Ad Code

সওজ,র সাবডিভিশন ইঞ্জিনিয়ার সাকিরুল ইসলাম বলেন, কিছু ব্যাক্তিরা বেশ কিছুদিন যাবৎ সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে ব্যবসা করছিল।

Manual2 Ad Code

তাই জায়গা ছাড়ার জন্য দুই সপ্তাহ আগে নোটিশ প্রদান করা হয়েছিল ও মাইকিং করে তাদের জায়গা খালি করতে বলা হয়েছিল।

কিন্তু তারা জায়গা না ছাড়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

এছাড়া গোপালগঞ্জ জেলার সর্বত্র সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করা হবেও বলে জানান তিনি।

Manual1 Ad Code