নাইম উদ্দিন,পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত ব্রি-৭৫ রোপা আমন প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার গোপিনাথপুর গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট কৃষক আলহাজ্ব শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের পরিচালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন-উর- রশিদ, তারজেমা খাতুন, কৃষক আলহাজ্ব মতিউর রহমান সহ স্থানীয় দু’শতাধীক কৃষক, কৃষানী উপস্থিত ছিলেন।