১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ নিহত ৫

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৯
রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ নিহত ৫

Manual4 Ad Code

মনজরুল ইসলাম : রাজধানীর মিরপুর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর)বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রূপনগর আবাসিক এলাকায় ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার সময় একটি ভ্যানে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

Manual4 Ad Code

সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় এঘটনা ঘটে। ঘটনাস্থলেই চার শিশুসহ চারজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।

এদের মধ্যে তিনজন শিশু এবং একজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

Manual6 Ad Code

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহম্মেদ জানান, নিহত তিন শিশুদের বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারী ও পুরুষের বয়স ৩৫ বছর। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল পৌনে ৪টার দিকে বিস্ফোরণের পর আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

Manual7 Ad Code