৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক শেখ জাকির আহমেদের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবে দোয়া মোনাজাত

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
সাংবাদিক শেখ জাকির আহমেদের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবে দোয়া মোনাজাত

Manual4 Ad Code

সুমন মল্লিক, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ জাকির আহমেদের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে রবিবার বিকেলে ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, নাজিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি লাহেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাবেক কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, তথ্য-প্রযুক্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তামিম সরদার, নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের নিবার্হী সদস্য এস এম সিপার সহ পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

পরে সাংবাদিক শেখ জাকির আহম্মেদ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Manual4 Ad Code