ইউ এইচ সুমা, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার পায়রা নদীর তীরে অবস্থিত দুমকী উপজেলা চলছে প্রজনন মৌসুম সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পায়রা লোহালিয়া নদীতে চলছে মা ইলিশ ধরার অভিযান।
দুমকিতে জেলেরা প্রকাশ্য মা ইলিশ শিকার করছেন উপজেলা প্রশাসক ও মৎস্য বিভাগের করা নজরদারি থাকা সত্ত্বেও তাদের চোঁখ ফাঁকি দিয়ে এলাকার অসাধু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে মা ইলিশ শিকার।
প্রশাসনিক কতৃপক্ষ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে কিন্তুু অজানা কোন কারনে তাদের এই অভিজান সফল হচ্ছে না স্থানিয়দের অভিযোগ মৎস্য বিভাগের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের গোপন সংবাদে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় যে কারণে অভিমানগুলো বেশিরভাগই ব্যার্থ হয়ে এযায়।
পরবর্তীতে কড়া নজরদারিতে ১৭ দিনে ১৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন এবং ৫ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং ৯ জেলেকে ১ বছর এবং ১ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের কয়েক জন কর্মকর্তা ও পুলিশ সহ প্রশাসনের একাধিক টিম পায়রা ও লোহালিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।