হাসান,লিটন,চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে চরফ্যাশনের হাজারো শিক্ষক ও শিক্ষার্থী কর্মচারীরা আনন্দ শোভাযাত্রা বের করেছেন।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় একসঙ্গে উপজেলার ৪টি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা ফ্যাসন স্কয়ার থেকে আনন্দ র্যালিটি বের করে শহরের উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে কলেজ শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ,্ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক প্রভাষক মনির আহমেদ শুভ্রসহ অর্ধশতাধিক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
গত বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী সারদেশে এমপিও ঘোষণার সাথে চরফ্যাশন ও মনপুরায় ১৩টি স্কুল কলেজ, মাদ্রাসার এমপিও ঘোষণা দিয়েছেন। তার মধ্যে বরিশাল বিভাগের মধ্যে একমাত্র উপজেলা চরফ্যাশনেই ৪টি কলেজ।
দীর্ঘ অপেক্ষার পর এমপিও সংবাদ শুনে উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। ট্রাক বোঝাই করে আনন্দে দুইদিন ধরে শুধু রং সিটিয়ে শিক্ষক,শিক্ষার্থী পাশাপাশ গনহারে মানুষকে রঙ্গিন করে ফেলছে। নতুন এমপিওভুক্ত শশীভুষন থানাধীন অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ,বেগম রহিমা ইসলাম কলেজ,দুলারহাট নিলিমা জ্যাকব ডিগ্রি কলেজ,আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজ(বিএম)শাখা থেকে রবিবার হাজার হাজার শিক্ষক এবং শিক্ষার্থীরা সকাল থেকে উপজেলার ফ্যাশন স্কয়ার এসো জড়ে হয়।
শতাধিক প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন নিয়ে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেক অধ্যক্ষ এম.এ মাজেদ সিএনআইকে বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের প্রচেষ্টা বরিশাল বিভাগের মধ্যে একমাত্র উপজেলা চরফ্যাশনে ৪টি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ এলাকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।নতুন এমপিওভুক্ত বেগম রহিমা ইসলাম মহাবিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সোহেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাই কঠোর প্রচেষ্টা আমাদেরকে ধন্য করেছন। আমরা তাদের সফলতার দীঘায়ু কামনা করছি।