৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর আদি জামে মসজিদে সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯ টায় মাওলানা মোঃ হযরত আলির সভাপতিত্বে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামীক ফাউন্ডেশনের কর্তৃক জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও বিটিভি ওয়ার্ল্ড টিভির ধর্মীয় আলোচক হাফেজ ক্বারী হযরত মাওঃ মোঃ সিদ্দিকুর রহমান নাসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশন শিবগঞ্জ উপজেলার ফিল্ড অফিসার মোঃ আতাউর রহমান, বিটিভি ওয়ার্ল্ড টিভির ধর্মীয় আলোচক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, হাফেজ ক্বারী মাওঃ তারিফ হোসাইন, হাফেজ ক্বারী মাওঃ শহিদুল ইসলাম, হাফিজ ক্বারী মাওঃ শামীম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ শরিফুল ইসলাম, বিনোদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলকেশ আলী প্রমূখ।

আলোচনা শেষে মোট ২৮ জন শিক্ষার্থী/শিক্ষার্থীনির মাঝে সবকের মাধ্যমে কোরআন বিতরণ করে।

মুনইম ইসলামিক টিভির পরিচালক সেলিম রেজার সৌজন্যে, উপস্থাপনা করেন লছমানপুর আদি জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওঃ ইব্রাহিম খলিল।

Manual1 Ad Code