৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বরগুনায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
বরগুনায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

বিশ্ববিদ্যালয় প্রতিনিদি বরগুনা: ইমরান হোসেন (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে বরগুনা সদর উপজেলার কোরক এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

ইমরান হোসেন বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে। তিনি স্থানীয় প্রাইভেট কনফিডেন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ইমরান বাসা থেকে বেরিয়ে গেলে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখোঁজির পর সকালে বরগুনা সদর উপজেলার ৮ নং সদর ইউনিয়নের কোরক এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় চালের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখা যায়।

Manual4 Ad Code

পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বরগুনা থানার উপ-পরিদর্শক এস,আই সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

Manual3 Ad Code