কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশ।
নিহত বৃদ্ধ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরুল নবী সিদ্দিকীর ছেলে নুরুন্নবী (৭০)।
আবাসিক হোটেলের মালিক সাজিদ আহমেদ বলেন, গত ৩ দিন আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে বলে হোটেলে উঠে।
রোববার (২৭ অক্টোবর) সকালে হোটেলের অপর পার্টনার বাবুল তার রুম আটকানো দেখে তাকে ডাকতে থাকলেও তার কোন সাড়া না পাওয়ায় হোটেল মালিক সাজ্জাদকে জানায়। খবর পেয়ে সদর ফাঁড়ি পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি।
টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।