তানজিলা আক্তার রুবি : সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা-মধ্যনগর) সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কে নিয়ে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা ।
সেখানে প্রথম বক্তব্য রাখেন পাইকুরাটি ইউনিয়নের আ’লীগ সভাপতি গোলাম মোস্তফা সঞ্চালনায় প্রতিবাদ সভায় বলেন – মোয়াজ্জেম হোসেন রতন এমপি বিরুদ্ধে গণ মাধ্যমে ও ফেইসবুকে যে মিথ্যে অপবাদ দিচ্ছেন তা মিথ্য ও বানোয়াট এর নিন্দা প্রতিবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মফিজ আলী , সহ-সভাপতি আঃ ওয়াজেদ চৌধুরী , ধর্মপাশা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন রুবেল ,পাইকুরাটি ইউনিয়নের ৫ নং ওর্য়াডের আ.লীগ সভাপতি রিপন মিয়া , এছাড়া ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসী।
বক্তারা বলেন, এমপি রতন একজন পরীক্ষিত উন্নয়নকর্মী। প্রধানমন্ত্রীর ভালবাসায় তিন বার তিনি এমপি নির্বাচিত হয়ে জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর এলাকার যে উন্নয়ন করেছেন অতীতে কোন এমপি এমন কাজ করেনি। তার উন্নয়নমূলক কর্মকান্ডে ঈর্ষানীত হয়ে ও উন্নয়নে বাঁধাগ্রস্থ করতে কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে অপপ্রচার চালাচ্ছে।
যারা গত জাতীয় নির্বাচনে এমপি রতনের ঘোর বিরোধিতা করে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই এমন মিথ্যা অপপ্রচার করছে বলে মনে করেন।
পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস আহমেদ বক্তব্য বলেন- উনি এমপি হয়ে এলাকায় অনেক উন্নয়ন করেছেন যা সকলেই জানি। তার মত এমপি আর হয় না। যে অপপ্রচার হচ্ছে তার ঘৃণা ও তিব্র প্রতিবাদ জানান
ধর্মপাশা উপজেলা আ . লীগ সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন- প্রধানমন্ত্রী শেখহাসিনা কে ধন্যবাদ যে উনি শুদ্ধ অভিযোগ ও দুদক কে ও দেশে এমন অভিযান চালানোর জন্য। কিন্তু এমপির বিরুদ্ধে গণমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করেন
অপপ্রচারকারীদের ঘৃণার সাথে প্রত্যাখান করে বক্তারা বলেন, অপপ্রচারকারীদের অনেকেই জনগনের সম্পদ লুটেপুটে খেয়ে জিরো থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তাদেরকেই একদিন দুদক ও জনগনের কাছে হিসেব দিতে হবে। তখনই মানুষ জানবেন আসল দুর্নীতি বাজ কে। এইসব মিথ্যা বানোয়াট অপপ্রচার থেকে বিরত থাকতে বক্তারা আহবান জানান।