৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে মণিপুরি মুসলমানদের সাহিত্য আসর

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
কমলগঞ্জে মণিপুরি মুসলমানদের সাহিত্য আসর

Manual5 Ad Code

 

মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধিঃ

সুস্থ ও মানসম্মত ইসলামী সাহিত্যচর্চার লক্ষে মৌলনা আব্দুুুস সুবহান ইসলামী গন-পাঠাগার উদ্যোগে গতকাল ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে বাংলাদেশ মণিপুরি মুসলমানদের মধ্যে প্রথম এমবিবিএস ডাঃ মোঃ কায়াম উদ্দিনের বাসভবনে ইসলামী সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

মৌলনা আব্দুুুস সুবহান ইসলামী গন-পাঠাগার পরিচালক আলহাজ্ব ডাঃ কায়াম উদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ মণিপুরি মুসলিম পাঙ্গাল সমাজের “মক্তব ও কোরআন শিক্ষা উন্নয়ন সংগঠনের সহ সভাপতি মাওলানা যুবায়ের আহমদ (জুমের আলী’)র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আসর শুরু হয়।

ইসলামে সাহিত্য ও জ্ঞান চর্চার গুরুত্ব শীর্ষক আসরের আলোচনা পর্বে মূল আলোচনা করেন বাংলাদেশ মণিপুরি মুসলিম পাঙ্গাল সমাজের “মক্তব ও কোরআন শিক্ষা উন্নয়ন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ গোলাম রব্বানী।

বাংলাদেশ মণিপুরি মুসলিম ইসলামী গণ-পাঠাগার’ এর উপদেষ্টা শিক্ষক লিয়াকত আলী সভাপতিত্বে সাহিত্য আসরে বক্তব্য রাখেন, বাংলাদেশ মণিপুরি মুসলিম পাঙ্গাল সমাজের “মক্তব ও কোরআন শিক্ষা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মৌলভী মোঃ তৈয়ব আলী, মণিপুরি মুসলিম বিডি”র সম্পাদক ও মিডিয়া ব্যাক্তিত্ব রফিকুল ইসলাম জসিম প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা মৌলনা আব্দুুুস সুবহান ইসলামী গন-পাঠাগার উদ্যোগে সুস্থ ও মানসম্মত ইসলামী জ্ঞানচর্চার জন্য এমন আসরকে স্বাগত জানান। সাহিত্য আসরটি তরুণ লেখক পাঠকদের প্রতিভা বিকাশে অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে এখন থেকে প্রতি সপ্তাহে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে বাংলাদেশ মণিপুরি মুসলমানদের মধ্যে প্রথম এমবিবিএস ডাঃ মোঃ কায়াম উদ্দিন বাসভবণ সংলগ্ন মৌলনা আব্দুুুস সুবহান ইসলামী গন-পাঠাগার মিলনায়তনে সাহিত্য আসর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।