৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে —-সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে —-সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ
ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক থেকে অপরাধ নির্মূল করতে পুলিশকে আন্তরিক হতে হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ ব্যাপারে পুলিশ-প্রশাসনকে নির্ভয়ে কাজ করার জন্য তিনি বলেন। মাদকসেবী,ও চাঁদাবাজ দের গ্রেফতার করে ছাতকবাসির জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শনিবার সন্ধায় থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে ও ওসি অপারেশন কাজী গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, অদুদ আলম, বিল্লাল আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আমির আলী বাদশা প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, ব্যবসায়ী হাজী মিফতা আহমদ, সামছু মিয়া, হাজী সুনু মিয়া মেম্বার, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, রফিকুল ইসলাম কিরণ, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, এম রশিদ আহমদ, আব্দুল খালিক, জুয়েল বক্স, আলা উদ্দিন, হাজী জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, মঞ্জুর আলম, আবু হানিফা সায়মন, ইউপি সদস্য ময়না মিয়া, মুহিবুর রহমান, আব্দুস সালাম, লিয়াকত আলী, সালেহ আহমদ, ফজলু মিয়াসহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও পুলিশ-প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ। সভার আগে পুলিশিং ডে উপলক্ষে এক র্যালী অনুষ্টিত হয়। সভা শেষে থানা প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

Manual5 Ad Code