রাশিদুল হাসান রিয়াদ, বরগুনা জেলাঃ
বরগুনা জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে জুলফিকার রহমান মুশফিক ভাইকে মনোনীত করে আইজিপি জনাব মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম. পিপিএম মহোদয় সম্মাননা দিয়েছেন। অপরদিকে শ্রেষ্ঠ পুলিশ সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে বরগুনা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব হুমায়ূন কবির কে। এ অর্জন পুরো বরগুনা বাসীর। মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমে যারা পুলিশকে সবসময় সহযোগিতা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ পুলিশকে। কৃতজ্ঞতা জানাই বরগুনা জেলা পুলিশকে। কৃতজ্ঞতা সহকর্মী, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষীদের প্রতি।