মুহাম্মদ মনির হোসাইন,নোয়াখালী জেলা প্রতিনিধি:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’
এ শ্লোগান ধারণ করে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে মনমুগ্ধকর বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও কোম্পনীগঞ্জ থানা কমিউিনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সর্ব প্রথম কোম্পানীগঞ্জ থানা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ সহাব উদ্দিন, বসুর হাট পৌরমেয়র জনাব আবদুল কাদের মিরজা, কোম্পনীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জনাব হাসান ইমাম রাসেল ও বসুর হাট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জনাব নাজিম উদ্দিন নিজাম সহ উক্ত থানাও আরও গন্যমান্য ব্যক্তি বর্গ।
বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণের আন্তরিকতা ও দায়িত্বের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং কাজ করবে এই উদ্দেশ্য নিয়েই কমিউনিটি পুলিশিং গঠন করা হয়।
অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং জনসচেতনতা সৃষ্টি করে সমাজ থেকে সকল অন্যায়, অপরাধ দূর করে একটি শান্তিময় উন্নয়নশীল ও অপরাধ মুক্ত দেশ ও সমাজ গড়বে এটাই আমাদের প্রত্যাশ।
আলোচনা শেষে কোম্পানীগঞ্জ থানার চত্বর থেকে র্যালী শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার থানা চত্বরে এসে শেষ হয়।