সুমন মল্লিক, পিরোজপুর প্রতিনিধি: পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্তদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে শনিবার সকালে থানা চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, থানার তদন্ত ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, শেখ সামসুদ্দোহা চাঁন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পুলিশিং কমিটির শতাধিক নেতা কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।