১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপু‌রের চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
লক্ষ্মীপু‌রের চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

ওমর শা‌কিল,লক্ষ্মীপুরঃ

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী- সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিকেবি ক্লাবের উদ্যোগে ফ্রি’ ব্লাড গ্রুপিং কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা
কমিউিনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরআগে চন্দ্রগঞ্জ থানা চত্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন, কমিউনিটি পুলিশিং
চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ
নুরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল, জেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সভাপতি এম ছাবির আহমদ,
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের
সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর
প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন,
কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সিপিও) এসআই শাহজালাল শিকদার।

Manual7 Ad Code

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর
সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে
কমিউনিটি পুলিশিং কাজ করবে এই
উদ্দেশ্য নিয়েই কমিউনিটি পুলিশিং
গঠন করা হয়। অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং জনসচেতনতা সৃষ্টি করে সমাজ থেকে সকল অন্যায়, অপরাধ দূর করবে এটাই আমাদের প্রত্যাশা।

Manual6 Ad Code