১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ধোবাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপিত

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
ধোবাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপিত

Manual7 Ad Code

তারিকুল ইসলাম,ধোবাউড়া(ময়মনসিংহ):ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়,”পুলিশের সাথে কাজ করি,মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ময়মনসিংহের ধোবাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে -২০১৯ উদযাপন করা হয়।

Manual6 Ad Code

ধোবাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহাম্মেদ মোল্লার নেতৃত্বে একটি র্যালী থানা থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত)বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এয়াকুব আলী খান,বিপ্লবী সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল,উপজেলা চেয়ারম্যান ডেবিট রানা চিসিম,সরকারি ধোবাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ,কমিউনিটি পুলিশিং ধোবাউড়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন ও সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন খান,ধোবাউড়া থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ চাঁদ মিয়া প্রমুখ।
পরে কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভা শুরু হয়।

Manual3 Ad Code