মোঃ আবুল হাশেম, লামা (বান্দরবান): লামা বিদ্যুৎ অফিসের কর্মচারী আলমগীর হোসেন প্রকাশ সুইট (৩৫) ভাড়া বাসায় ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় লামা পৌরসভার মধুঝিরি এলাকা হাজী মন্জিল কামরুলেরভাড়া বাড়িতে ঘটনা ঘটে
সে লামা বিদ্যুৎ অফিসে চাকরী করেন এলাকা বাসি, শনিবার দুপুরের দিকে আলমগীরকে তার ভাড়া বাসায় ফাঁসিতে ঝুলন্ত আবস্হায় দেখে স্হানীয়রা বিদ্যুৎ অফিসে খবর দেয়।পরে অফিসের লোকজন তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন