১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাভারে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
সাভারে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মনজুরুল ইসলাম, সাভার(ঢাকা):

সাভারে এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে “পুলিশ-জনতা হাত মেলাই, সন্ত্রাস-জঙ্গিবাদ কে করি বিদায়” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি ঢাকা-২, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ, এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ ও জনাব মোঃ মোহাদ্দেছ হোসেন উপজেলা চেয়ারম্যান ধামরাই, সাইদুর রহমান সুজন চেয়ারম্যান বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আতিকুর রহমান আতিক- সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সাভার উপজেলা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম পিপিএম পুলিশ সুপার ঢাকা।

Manual3 Ad Code

এসময় আলোচকগণ বলেন কমিউনিটি পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় ও দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের উন্নয়নের যাত্রা বজায় রাখতে সহায়তা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার জঙ্গি ও মাদক মুক্ত দেশ গড়ার, সেই লক্ষ্য নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে বলে জানান আলোচকগণ।

Manual8 Ad Code