১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন এলজি এসপি-৩ এর ১০সদস্য

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন এলজি এসপি-৩ এর ১০সদস্য

Manual4 Ad Code

 

মঞ্জুরুল ইসলাম, সাভার (ঢাকা):

Manual1 Ad Code

আজ সকাল ১০.০০ ঘটিকার সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করতে আসেন, এলজি এসপি-৩ এর শেংহুয়া ওয়াং (বিশ্ব ব্যাংক টিম ট্রাস্ট লিডার),ও ইসিতা আলম অবনী (আরবান ডিভল্পমেন্ট স্পেসালিস্ট) সহ ১০ সদস্যের দল। প্রথমে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব পরিদর্শন করেন। এরপর তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, শেলাই প্রশিক্ষণকেন্দ্র, হিজরা জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে বিভিন্ন বিষয়ে চেয়ারম্যান সাহেব মোহাম্মদ ফখরুল আলম সমরকে বিভিন্ন দিক দেখান এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের উদ্যোক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন যে, তেঁতুলঝোড়া ইউনিয়ন উন্নয়নের কাজ ভালো হয়েছে। এছাড়াও বিভিন্ন সাইট দেখে ধন্যবাদ জ্ঞাপন করেন, তারপরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ফাইল পত্র খুলে দেখান ইউপি সচিব মীর আব্দুল বারেক, এবং এলজি এসপির ওয়ার্ডসভার বই দেখেন, প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে মতামত প্রকাশ করেন। পরিষদের ক্যাশ বই দেখেন , ইউপি গ্রাম পুলিশদের সাথে আলাপ করেন , তাদের বেতনাদীর সম্পর্কে মতামত প্রকাশ করেন, আরো বিভিন্ন দিক পরিদর্শন করেন।

Manual2 Ad Code