মতিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “পুলিশই জনতা জনতাই পুলিশ”এ প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত হলো চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় নাচোল থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল থানার অফিসার (ওসি) ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, কমিউনিটি পুলিশিং এর সমন্বয়কারী আমিরুল ইসলাম সহ অন্যরা। সভায় বক্তাগণ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ কল্পে জনসারণ যেন থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করেন সে ব্যাপারে সর্বস্তরের জনগনকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।