১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে ২ টাকায় দরিদ্রদের খাবার বিতরণ গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশন এর উদ্যোগে

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
ময়মনসিংহে ২ টাকায় দরিদ্রদের খাবার বিতরণ গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশন এর উদ্যোগে

Manual5 Ad Code

মাত্র ২ টাকায় আহার! শুধু আহার নয় ‘পেট ভরে আহার’। এই আহার চলে খোলা আকাশের নীচে কিংবা স্টেশনের প্লাটফর্মে। এদের কেউ অভুক্ত থাকে সারারাত, কেউবা আরো বেশি। ‘২ টাকায় পেট ভরে খাই’ এমন শ্লোগানে ওদের কেউ খুশিতে আত্মহারা, কেউবা আবার খাবার দেখে নিঃসংকোচে দৌড়িয়ে লাইনে এসে দাঁড়ায়।

২৫ অক্টোবর (শুক্রবার) দুপুরে ঠিক এমনি দৃশ্যায়ন ঘটে ময়মনসিংহ রেল স্টেশন প্লাটফর্মে । এতে গরিব, অসহায়, পথের মানুষ ও পথ শিশুদের নিয়ে ২ টাকায় পেট ভরে খাই আয়োজন ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

গ্রীনলাইফ ব্লাড ফাউন্ডেশন উদ্যোগে এমন মহতি কার্যক্রমের আয়োজন করেন ময়মনসিংহে উদীয়মান স্বেচ্ছাসেবী সদস্যরা । জেলায় প্রথমবারের মতো তার এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এতে প্রায় শতাধিক পথশিশু, বৃদ্ধ ও পথের মানুষের এক মিলনমেলার সমাগম ঘটে।

Manual1 Ad Code

অনুষ্ঠানের উদ্বোধণ করেন বিভিন্ন সামাজিক সংগঠনে প্রতিষ্ঠাতা ও পরিবর্তন চাই বিভাগীয় সমন্বয়ক নজরুল ইসলাম জুয়েল ।

Manual6 Ad Code

মহতি এ কার্যক্রমে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানে উদ্বোধক তিনি বলেন আজকে অনেক স্বেচ্ছাসেবীদেরকে দেখে মনটা ভরে গেল।
ধন্যবাদ জানাই যে এ মহতি উদ্যোগ গ্রহন করা জন্য গ্রীনলাইফ ব্লাড ফাউন্ডেশন সকল সদস্যকে। ময়মনসিংহে এই প্রথমে ২ টাকা দিয়ে পেট ভরে খাবার পেল। আগামীতে এ ধরনে সকল উদ্যোগে আমি পাশে থাকবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বঙ্গভূমি থিয়েটার এর সভাপতি আনিসুজ্জামান হাসান, দৈনিক আজকে বসুন্ধরা ও তরুণ কন্ঠের ময়মনসিংহ প্রতিনিধি মফিদুল ইসলাম লাভলু, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক আল- আমিন, দৈনিক বর্তমান কথার ময়মনসিংহ প্রতিনিধি এনামুল হক ছোটন।

Manual1 Ad Code

আরোও উপস্তিত ছিলেন গ্রীণ লাইফ ফাউন্ডেশন এর সদস্য এর সকল সদস্যবৃন্দ।

Manual6 Ad Code

অভিযোগ /ঋতু