প্রিয় সাভার উপজেলাবাসী আসসালামু আলাইকুম।আমি হাজী মোঃ আব্দুল হালিম (৬২),বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।পিতাঃমৃত আব্দুল মজিদ , সাং -বাগ্নিবাড়ি, বিরুলিয়া, সাভার, ঢাকা।গত ২৪ অক্টোবর ২০১৯ তারিখে আমাকে নিয়ে “ওয়ান লাইভ২৪” অনলাইন পত্রিকায় “সাভারের বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির অবৈধ টাকার পাহাড়” নামক যে মিথ্যা ও ভিত্তিহীন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন বিশ্ববরন্যে চিকিৎসক ঢাকা – ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের দিকনির্দেশনায় এবং জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি, ঠিক তখনই একটি মহল আমার ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা প্রচারণা শুরু করেছে।
প্রানপ্রিয় সাভার উপজেলাবাসী আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, আমি বিরুলিয়ার ইউনিয়নের আওয়ামী পরিবারের সন্তান, আপনাদের সামনেই আমি বড় হয়েছি, আমার ব্যক্তি ও পারিবারিক জীবন সব কিছুই আপনাদের অবগত।আমি স্কুল জীবন শেষ করে ১৯৭৯ সালে তিতুমীর কলেজে ভর্তি হয়ে বঙ্গবন্ধুকে ভালোবেসে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করি।ততকালীন কলেজ ছাএলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ লাভ করি।সেই
ধারাবাহিকতায় ২০০০ সালে রিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হই।আমার রাজনৈতিক সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে বর্তমান পর্যন্ত সভাপতি পদে বহাল রয়েছি।২০০৪ সালে ২১শে আগস্ট মিটিংয়ে স্ব-শরীরে উপস্থিত ছিলাম।আল্লাহ অশেষ রহমতে গেনেড হামলা থেকে অল্পের জন্য বেঁচে যাই।বর্তমানে রাজনৈতির পাশাপাশি বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করছি।আমি সভাপতি থাকা অবস্থায় মাননীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সহযোগিতায় স্কুলের মাঠ মাটি দ্বারা ভরাট,বাউন্ডারি ওয়াল,প্রথমে একটি দুতালা ভবন এবং পরর্বতীতে চার তলা ভবন নির্মাণের বরাদ্দ পাই।আপনারা জানেন কিছু দিন পূর্বে স্কুলটি এমপিও ভুক্ত হয়েছে।আমি বাগ্নিবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছি।আমি ২০১০ সালে সারুলিয়া জামে মসজিদের জন্য জমি দান করে একটি টিনসেট মসজিদ নির্মাণ করি। উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এলাকার একটি কবরস্থান কমিটির সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি।
সংবাদে বলা হয়েছে আমার জমির পরিমান সর্বমোট ৭০ ভিঘারও বেশি। এছাড়াও দখলবাজি, কূটকৌশল,বিভিন্ন ব্যবসার সাথে জড়িত,নারী কেলেংকারী এবং দেশের বিভিন্নস্থানে আমার সম্পত্তি রয়েছে যা সম্পূর্ন্ন মিথ্যা ও ভিত্তিহীন।
এ ধরনের মিথ্যা ও সম্মানহানি কর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরিশেষে জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই আর নয় হলুদ সাংবাদিকতা, তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করে আসুন সোনার বাংলা বিনির্মানে একসাথে সামনে এগিয়ে যাই।
বিনীত নিবেদক
হাজী মোঃ আব্দুল হালিম
সভাপতি বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী
সাভার,ঢাকা