১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে রিকশা বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৯
ছাতকে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে রিকশা বিতরণ

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

মোঃ জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ও গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড (ইউ.কে) এর অর্থায়নে অসহায় ২টি পরিবারের মধ্যে ২ টি রিকশা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় আলো কার্যালয়ে গোবিন্দগঞ্জে কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান সুহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাজু’র সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র উপদেষ্টা পংকজ দত্ত, সহ-সভাপতি মনোজ কান্তি দাস পিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সুমন, অর্থ সম্পাদক আবুল হাসান, সদস্য জাহিদ আহমেদ, আলি আকবর, ইমন ইসলাম, সাজু আহমেদ, ফারহান আহমেদ মুরাদ, রাসেল আহমেদ, জুয়েল খান, সাজ্জাদ হোসেন, ময়নুল ইসলাম, সুয়েব আহমেদ, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শাওন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গরীব ও অসহায় পরিবারের মাঝে কোনো কিছু তুলে দিতে পারলেই একজন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে অনুভব করি। জীবনের অন্তিম মুহুর্ত পর্যন্ত মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড (ইউ.কে) এর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
সভা শেষে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্যামনগর গ্রামের আসলম আলী ও ৭নং ওয়ার্ডের খলাগাও গ্রামের গোপাল চন্দকে একটি করে রিকশা হস্তান্তর করেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দরা।

Manual7 Ad Code