কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বনগ্রাম গনহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৯৭১ সালের ২৫ অক্টোবর এই দিনে,মুক্তিযোদ্ধা চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনী বনগ্রাম গ্রামে জঘন্যতম হত্যাকান্ড চালায়। এই হত্যাকান্ডে নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধা সহ ৫৭ জন শহীদ হন।
দিবসটি উপলক্ষে বনগ্রাম গনকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
পরে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।
জনাব টিটু বলেন,আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সময় বনগ্রামে যে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
এ সয়ম আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,বীর মুক্তিযুদ্ধা মুকাদ্দেস আলী,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, রিয়াজউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা।