১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় পৈত্রিক সম্পত্তি বঞ্চিত হওয়োর আশংকা এক নারীর সংবাদ সেম্মলন

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৯
লামায় পৈত্রিক সম্পত্তি বঞ্চিত হওয়োর আশংকা এক নারীর সংবাদ সেম্মলন

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মো. আবুল হাশেম , লামা প্রতিনিধিঃ
লামায় আপন সহোদর কর্তৃক পৈত্রিক সম্পত্তি আত্মসাতসহ প্রাণ নাশের আশংকায় সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শুক্রবার বেলা ১১ টায় লামা প্রেসক্লাবে মিডিয়া কন্ফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোবেদা বেগম নামের এই নারী তার ভাই এসএম বদরুল বারীর সন্ত্রাসী-ভূমি আগ্রাসীমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরে সংশিøষ্ট প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।
জোবেদা বেগম লিখিত বক্তেব্যে জানান, তার বাবা মৃত কুতুব উদ্দিন এর নামে লামা পৌরসভায় ২৯৩ নং ছাগল খাইয়া মৌজায় হাসপাতালপাড়ায় মোট ৫২ শতাংশ জমি রয়েছে। উক্ত জমির ওয়ারিশ যথাক্রমে তাদের মা, দু’ভাই ও দু’বোন। কিন্তু তাদের ভাই বদরুলবারী ও তার স্ত্রী মিলে তাদের পৈত্রিক সম্পত্তি পুরাটাই আত্মসাত করার নানান পায়তারা করছে।
জোবেদা বেগম জানান, তিনি ইতোপূর্বে সামাজিক সিদ্ধান্তক্রমে তার অংশে বাবার পুরাতন ঘরটিতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি পাকা অবকাঠামো নির্মান কাজ শুরু করলে ভাই বদরুল বারী ও তার স্ত্রী সন্ত্রাসী কায়দায় জোবেদা বেগমের কাছে মোটাংকের টাকা অথবা তিন শতাংশ জমি দাবী করে জোরপূর্বক সাদা কাগজ/কার্টিজে স্বাÿর নেয়ার চেষ্টা করে কাজে বাধাঁ দেয়।
সংবাদ সম্মেলনে জোবেদা বেগম আরো বলেন, তার ভাই বদরুল বারী একজন নেশাগ্রস্থ উম্মাদ-উচ্ছৃঙ্খল। সে তার বাবার জীবদদশায় তার স্ত্রী রশন আরাসহ পুরো সম্পত্তি নিজের নামে এককভাবে লিখে নেয়ার চাপ প্রয়োগ ও বাবাকে একাধিকবার লাঞ্চিত করলে, বাবা ষ্টোক করে। অসুস্থ্য বাবাকে “আমরা চট্টগ্রাম নিয়ে চিকিৎসা করাকালীন সময়ে, বদরুল বারী বাবার কোন খোঁজ রানেনি, উপরন্ত বাবার সম্পত্তি এককভাবে আত্মসাতের ষড়যন্ত্র শুরু করে’।
বর্তমানে বদরুল বারী ও তার স্ত্রীর উগ্র আচরণে, জোবেদা বেগম অসহায়ত্ব প্রকাশ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সংশিøষ্ট মহলের সহযোগিতা কামণা করেন। তিনি আশংকা করেন, তার ভাই ও ভাই’র স্ত্রী যে কোন সময় তারে উপর মরণঘাতি প্রয়াস চালাতে পারে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন জোবেদা বেগম।

Manual1 Ad Code