মোঃ হাসান লিটন :: ভোলা-৪ আসনের সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় চরফ্যাসন ও মনপুরার ইতিহাসে রেকর্ড সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হওয়ায় জাতীয় অভিযোগ পত্রিকার চরফ্যাসন (ভোলা) উপজেলা প্রতিনিধিরর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অভিযোগ পত্রিকার সম্পাদক , নির্বাহী সম্পাদক, ও বার্তা সম্পাদক, এক বার্তায় বলেন, চরফ্যাসন ও মনপুরায় মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয় তার নির্বাচনী এলাকায় অবিস্মরণীয় উন্নয়ন করেছেন তা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে।
বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী সারদেশে এমপিও ঘোষণার সাথে চরফ্যাসন ও মনপুরায় ১৩টি স্কুল কলেজ, মাদ্রাসার এমপিও ঘোষণা দিয়েছেন।
জাতীয় অভিযোগ পত্রিকার সাংবাদিক” হাসান” বলেন, এই জনপদে জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়ের আন্তরিক প্রচেষ্টার কারণে সম্ভব হয়েছে।
এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ এলাকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগে একমাত্র চরফ্যাসন উপজেলায় একসঙ্গে তিনটি কলেজসহ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হয়েছে।