১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৯
ঝালকাঠিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে

Manual8 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

২৪/১০/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান ও ঝালকাঠি নাগরিক ফোরাম সভাপতি মো. শামছুল হক মনু শহরের জেবিআই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে সফেদা গাছের চারা তুলে দেন।

Manual5 Ad Code

রোটারিয়ান মো. শামছুল হক মনু বলেন,‘সুন্দর এ পৃথীবিকে বসবাসযোগ্য করতে বেশি করে গাছ লাগানো দরকার। আর গাছ মানুষের প্রকৃত বন্ধু। তাই আমি আমার নিজ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করছি। যেন প্রতিটি বাড়িতে অন্তত একটি করে হলেও ফলের গাছ রোপন করা হয়।

Manual1 Ad Code

বছরজুড়ে গাছের চারা বিতরণ করা হবে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেবিআই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিবান নাহার ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন খলিফা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।