১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি সঞ্জিত কুমার রায়

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৯
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি সঞ্জিত কুমার রায়

Manual5 Ad Code

কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখায় সঞ্জিত কুমার রায় বিপিএমকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত করা হয়েছে। মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর, সকালে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ এসপির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ইন্টিলিজেন্স) জিহাদুল কবির বিপিএম, পিপিএম ও ঢাকা রেঞ্জের এএসপি মো. মাহিন ফরাজী, ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তা ও রেঞ্জের অধীন ১৩টি জেলার এসপিরা।

Manual2 Ad Code

টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার রায় বিপিএম জানান, এ অর্জন আমার একার নয়। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য এ সফলতার অংশীদার। পুলিশের প্রতিটি সদস্যকে আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে হবে। জেলা পুলিশের জন্য বারবার সফলতা প্রত্যাশা করি।

Manual5 Ad Code

২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসপি সঞ্জিত কুমার রায়কে ‘বিপিএম-সেবা’ পদকে ভূষিত করেন।