শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:-
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশের ন্যায় শিবগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর থেকে বৃষ্টি শুরু হয়, যা সকালেও অব্যাহত আছে। হালকা শীতের মধ্যে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ।
মঙ্গলবার ( ২২ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল শিবগঞ্জে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস।
এতে বোঝায় যাচ্ছে, কুয়াশা পড়া শুরু না হলেও তাপমাত্রা হ্রাসের সঙ্গে বৃষ্টি ও শীতল হাওয়ায় একটা শীত শীত আমেজ ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রান্তে বিরাজ করছে।
তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যতই কমবে শীত শীত ভাব তত বেশি অনুভূত হবে। তখন দিনের ও রাতের তাপমাত্রা দুটোই কমে আসবে।
অনেকের হেমন্তের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি-এক কথায় শীতের আগমনী বার্তা।
তবে আরেক শ্রেণির মানুষ এই শীত শীত আমেজকে সাময়িক বলে মনে করছেন।
তাদের দাবি, বৃষ্টির কারণে সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। যে কারণে কিছুটা শীত শীত অনুভূত হচ্ছে। তাদের মতে, শীতের আগমণ কি না সেটা বুঝতে নিম্নচাপ কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।