১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে হেফজখানায় শিশুদের যৌন নিপীড়ন ও ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৩

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৯
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে হেফজখানায় শিশুদের যৌন নিপীড়ন ও ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৩

Manual7 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি হেফজখানায় দুই শিশুকে যৌন নিপীড়ন এবং তা ধামাপাচা দেয়ার চেষ্টার অভিযোগে দুই শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নগরীর পাঁচলাইশ এলাকার মাদরাসাতুল মদিনা হেফজখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান।

গ্রেপ্তাররা হলো শিক্ষক আশরাফুল ইসলাম ও আবু রিদওয়ান এবং বাবুর্চি মোস্তাফিজুর রহমান। তাদের সবার বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে।

Manual8 Ad Code

ওসি আবুল কাশেম বলেন, ‘হেফজখানাটিতে প্রায় দুইশর মতো ছেলে শিশু থাকে। বাবুর্চি মোস্তাফিজুর বিভিন্ন সময়ে শিশুদের যৌন নিপীড়ন করত।

দুই শিশু সম্প্রতি বিষয়টি মাদ্রাসা শিক্ষকদের জানালে তারা প্রকাশ না করতে শিশুদের শাসিয়ে দেন।

এর মধ্যে একটি শিশু বাসায় গিয়ে যৌন নিপীড়নের বিষয়টি জানালে তার বাবা হেফজখানায় গিয়ে শিক্ষকদের সাথে কথা বললে তাকেও হেনস্তা করে মাদ্রাসা শিক্ষকরা।

এরপর ওই শিশুর বাবা বৃহস্পতিবার থানায় এসে অভিযোগ করলে সেখানে পুলিশ পাঠানো হয়।
ওসি বলেন, ‘পুলিশ গিয়ে হেফজখানায় আরও কয়েকটি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানতে পারে। এছাড়া আরও তিন শিশু যৌন নিপীড়নের কারণে পালিয়ে গেছে বলেও জানা গেছে।’

Manual7 Ad Code

ঘটনাস্থল থেকে দুই শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় জানিয়ে তিনি বলেন, ‘হেফজখানার শিশু ও অভিভাবকদের সাথে যোগাযোগ করছি আমরা। আরও শিশু নির্যাতনের শিকার হয়েছে কি না তা জানার চেষ্টা করছি।’

Manual1 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিক্ষক ও বাবুর্চি অভিযোগ স্বীকার করায় তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Manual8 Ad Code